মিরপুরে সাকিব ভক্তদের মিছিলে হামলা! - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরপুরে সাকিব ভক্তদের মিছিলে হামলা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

দেশসেরা ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছে পোষণ করেছিলেন। প্রথম দিকে বোর্ড থেকে সবুজ সংকেত থাকলেও পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে দেশা ফেরা হয়নি সাকিবের। গেল কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ইস্যুতে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ হচ্ছে। আজ (২০ অক্টোবর) সাকিবকে দেশে ফিরিয়ে অবসরের সুযোগ দিতে লং মার্চের ঘোষণা দেন তার ভক্তরা।

এদিন দুপুর থেকে শ’খানেক লোক মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হন। তারা দীর্ঘক্ষণ ধরে মিছিল করতে থাকেন ও দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করেন। যদিও পুলিশ তাদের যেতে দেয়নি।

এরপর এক পর্যায়ে তারা পিছিয়ে যান। সংবাদ সম্মেলনের চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই স্থানীয় কিছু লোক এসে সাকিব ভক্তদের ধাওয়া দেন ও মারধর করেন। পরে পুলিশও তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ