মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বরাত দিয়ে দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

দিদার জানান, গেল সপ্তাহে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকট আকার ধারণ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ