মির্জা ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের শীর্ষ নেতাদের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের শীর্ষ নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। শনিবার (২ মার্চ) বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পেয়েছেন। সেজন্য তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলের নেতারা।

এদিকে আগামীকাল রোববার বিকাল ৫টায় সমমনা জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ