মির্জা ফখরুলের সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রোববার (২৭ জুলাই) রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ নেতা এহসানুল হক এবং হাসান ইবনে আলী।
জনতার আওয়াজ/আ আ