মিস ইউনিভার্স ২০২২’-এর মুকুট জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

সারা বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরা হয়েছেন টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতের হারনাজ কৌর সান্ধুর কাছ থেকে মুকুট গ্রহণ করেনএবারের ‘মিস ইউনিভার্স ২০২২’-এর মুকুটজয়ী আর’বনি গ্যাব্রিয়েল।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে মিস ইউনিভার্সের জমকালো আসরটি বসে।
এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
আর’বনি গ্যাব্রিয়েল পেশায় একজন মডেল ও ফ্যাশন ডিজাইনার। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে তিনি ফ্যাশন ডিজাইনিং-এ পড়াশোনা করেছেন। গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক।
জনতার আওয়াজ/আ আ