মিয়ানমার থেকে আর একজন লোককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিয়ানমার থেকে আর একজন লোককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

 

মিয়ানমার থেকে আর একজন লোককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, মিয়ানমারে সংঘাত হচ্ছে। এতে তারা অনেক সময় বর্ডারের দিকে আসে। এজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে রাখা হয়েছে।

আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের লাক্কাতোড়া গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে বলা হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ