মুক্তিযোদ্ধাকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের শঙ্কা এলাকাবাসীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযোদ্ধাকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের শঙ্কা এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৩, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের নিজ বাড়িতে থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও এখনও বীর মুক্তিযোদ্ধা ও সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধান মেলাতে পারেনি পুলিশ।

নিখোঁজের সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করে শনিবার (১৩ইমে) বেলা এগারোটার দিকে স্থানীয় কারফা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। নিখোঁজ মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাস (৬০) ওই গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন মুক্তিযোদ্ধা ও সাব রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস। গত ২০ এপ্রিল দিবাগত রাত নয়টার দিকে তিনি (বাদল) নিজের মাছের ঘের পরিদর্শনে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ সাব-রেজিস্ট্রারের ছেলে অংকন বিশ্বাস ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশের একাধিক টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও ২৩ দিনে নিখোঁজের কোনো হদিস মেলাতে পারেনি।

বক্তাদের ধারনা সন্ত্রাসের জনপদখ্যাত জল্লা ইউনিয়নের গ্রামের বাড়ির জমিজমা ও মাছের ঘের নিয়ে অন্যান্য ওয়ারিশদের সাথে পূর্ব বিরোধের জেরধরে বাদল বিশ্বাসকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হতে পারে।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে জল্লা ইউনিয়নের সাবেক দুইজন ইউপি চেয়ারম্যান হত্যার স্বীকার হয়েছেন। পাশাপাশি নিখোঁজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলছে। যে কারণে নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ