মুক্তিযোদ্ধার স্ত্রীর ছেলে ও মেয়ে কর্তৃক দখলকৃত বাড়ী উদ্ধারের দাবিতে আগামীকাল মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযোদ্ধার স্ত্রীর ছেলে ও মেয়ে কর্তৃক দখলকৃত বাড়ী উদ্ধারের দাবিতে আগামীকাল মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

 

২৩ জানুয়ারি ২০২৩ইং রোজ সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বৃদ্ধ মাকে মারধোর করে ফ্ল্যাট দখল করেছে ছেলে মেয়েরা, কলাবাগান থানা পুলিশ কোন সহযোগিতা করেনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর বিধবা স্ত্রী, ৯০ বছরোর্ধ্ব জিন্নাত আরা আয়শা খাতুনকে তার নিজ নামীয় হোল্ডিং ও নিজ নামীয় ফ্ল্যাট ২৩নং ফ্রি স্কুল স্ট্রীট, হাতিরপুল, কলাবাগান থেকে গত ২৩ ডিসেম্বর তার অনুপস্থিতিতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারিতে রক্ষিত নগদ ৭ লক্ষ ৩০ হাজার টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুটপাট করেছে তার মেয়ে হাসিনা বেগম, নাতি হোসনে আরা রোজি, মেয়ে ফাতেমা বেগম, ছেলে ওলিউল্লাহ রঞ্জন, আব্দুল খালেক ও ৪ নাতি। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ নষ্ট করেছে ফাতেমা বেগমের কাছে থাকা আইটি বিশেষজ্ঞ রেজাউল করিম। এ বিষয়ে কলাবাগান থানায় এবং স্থানীয় কাউন্সিলরের কাছে গিয়ে কোন প্রতিকার না পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ কমিশনার এবং উপ পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন তার আরেক মেয়ে মোসা. নাসিমা বেগম।

বর্তমানে মুক্তিযোদ্ধার স্ত্রী বাইরে প্রচণ্ড শীতে মানবেতর জীবনযাপন করছে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার স্ত্রী জিনাত আরা আয়েশা খাতুন উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ