মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, শহীদ পরিবারের কেউ জামায়াত করলে সেটি ‘ডাবল অপরাধ’।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

বক্তব্যে ফজলুর রহমান বলেন, ‘এ বাংলায় শুধু বেলি, চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিলের ডাক নেই, এ দেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারাই জয়ী হবে, রাজাকাররা কোনোদিন এ দেশে জয়লাভ করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘তার বক্তব্যের পর অনেকে বলতে পারেন তারা কি মুক্তিযুদ্ধ করেননি। বিরোধী দলে যারা বসে আছেন, তাদের অনেকে তাকে ‘ফজা পাগলা’ বলে ডাকেন, অথচ নিজেদের সভ্য দাবি করেন। বিরোধী দলের এক নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও শহীদ পরিবারের লোক দাবি করেন, আবার জামায়াতে ইসলামীও করেন। ফজলুর রহমানের ভাষায়, এটি ডাবল অপরাধ।’

সংসদ সদস্য বলেন, ‘৫ আগস্টের পর দেশের পরিস্থিতি সবাই জানেন। সে সময় ইউনূস সরকার ছিল। তিনি শিল্পকলার সামনে থাকেন উল্লেখ করে বলেন, সেখানে একটি গানও হতে পারেনি, নাটক মঞ্চস্থ হয়নি, লালনগীতিও হয়নি। তার দাবি, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘তখন কেউ কেউ দাবি করেছিল দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, ১৯৪৭ সালে যা হয়েছে এবং ২০২৪ সালে আরেকটি যুদ্ধ হয়েছে, বাকিটা গন্ডগোল। এ প্রসঙ্গে তিনি বলেন, সেদিন তিনি মুক্তিযোদ্ধা হিসেবে বলেছিলেন, এখনো ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এটি সত্য। ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন, এটিও সত্য।’

ফজলুর রহমান আরও বলেন, ‘একসময় তাকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ির সামনে মব জড়ো হয়েছিল। ওই দিনের ঘটনায় তিনি পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তার ভাষায়, ১০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্ষা করতে এগিয়ে আসে।’

নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘অনেক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ যারা তার ডানদিকে বসে আছেন, তারা কী করেছেন সেটিও দেশবাসী জানে। একসময় তারা ভাইয়ের মতো ছিলেন, কিন্তু নির্বাচনে যা করা হয়েছে, তা কল্পনারও বাইরে।’

তিনি বলেন, ‘যখন প্রচার শুরু হয়েছিল যে জামায়াত জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাবে, তখন তিনি বলেছিলেন, যদি জামায়াত জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তিনি বিষ খাবেন।’

ফজলুর রহমান বলেন, ‘বাস্তবতা হলো তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারেনি। কারণ তাদের পূর্বপুরুষরা বাংলাদেশ চায়নি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ