মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৭, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের’ বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনেরত শিক্ষাথীদের ‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননার বক্তব্যের’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, ‘এখন আর সুতো বা নাটাই কোটাবিরোধী আন্দোলন যারা করে তাদের হাতে নেই। তাদের হাতে চলে গেছে, যারা স্বাধীনতার বিরোধী, একাত্তরে যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছেন তাদের হাতে গিয়েছে এবং তাদের যারা সেই প্রভু, সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ওনাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই।’

“আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি, আমাদের জীবনদশায় এত বড় কথা বলবে, এই দেশ নাকি রাজাকারদের। সেটা মেনে নেওয়া যায় না। সেজন্যই আমাদের আন্দোলন।”

তিনি আরও বলেন, ‘আমরা কিন্তু দলীয় ব্যানারে নয়। অনেকেই হয়তো আমাদের আওয়ামী লীগ করি কিন্তু এই আন্দোলন হচ্ছে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী এবং পেশাজীবীদের।’

মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাছে বিনীত আবেদন করি, আগামী কালকের জনসভায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই জনসভায় যোগদান করে আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে কালকে ঘোষণা করবো।’

এ সময় আর উপস্থিত ছিলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ