মুক্ত পরিবেশে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্ত পরিবেশে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে। অর্ধযুগের বেশি সময় পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে এবার ঈদ উদ্‌যাপন করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা এবার ঢাকাতেই ঈদ করবেন। তবে অনেকেই ঈদের পরদিন নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির নেতারা শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ ঢাকায় আদায় করবেন। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকায় ঈদের নামাজ পড়বেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানও ঈদ করবেন ঢাকায়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও ডা: এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে ঈদ করবেন।গত বছর বিদেশে ঈদ করলেও এবার স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঢাকায় ঈদ উদযাপন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, দলের অধিকাংশ নেতা এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের পরদিন মহাসচিব নিজ এলাকা ঠাকুরগাঁও যাবেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকত উল্লাহ বুলু নোয়াখালী,শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঢাকায়,সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীতে, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে আব্দুস সালা আজাদ মুন্সীগঞ্জে ঈদ করবেন।

দলটির নেতাকর্মীরা মনে করছে, প্রায় ১৭ বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের শিকার বিএনপি ফলে উৎসবের আমেজ ও নব উদ্দীপনায় এবার ঈদ উদযাপন হবে এসব রাজনৈতিক পরিবারে। ঈদ বরাবরই তৃণমূলের রাজনীতিতে গণসংযোগের বড় উপলক্ষ এনে দেয়। তাই অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ভোটের প্রস্তুতি শুরু করেছেন ছোট-বড় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। রমজানের শুরু থেকে প্রতিটি সংসদীয় আসনে গণসংযোগ, ইফতার ও রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা প্রস্তাব তুলে ধরতে নানা কর্মসূচি করছে বিএনপির সম্ভাব্য একাধিক প্রার্থীরা।

জানা গেছে, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের বেশিরভাগই এখন নির্বাচনী বার্তা নিয়ে এলাকামুখী। ঈদ ঘিরে নিজ নিজ সংসদীয় আসনে জনসংযোগ করবেন তারা। একই সঙ্গে সংস্কারের নামে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে না যায়, সেজন্য নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকবে বিএনপি।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর একটি ভিন্ন পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপন করবে মানুষ। অন্যান্যবারের তুলনায় এবারের ঈদ স্বস্তিদায়ক। নেতাকর্মীরা অনেকেই নিজ নিজ এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। এবারের ঈদে বিএনপির বার্তা হলো- নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করবেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে অনেক সতর্ক থাকতে হবে। আমাদের কথাবার্তা এবং আচরণে মানুষ যেন কষ্ট না পায়, সে জন্য সতর্ক থাকতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

দলীয় সূত্র বলছে,আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আফরোজা খান রিতা,হাবিবুর রহমান হাবিব,সুলতান সালাউদ্দিন টুকু,রকিবুল ইসলাম বকুল,এম রশিদুজ্জামান মিল্লাত,সৈয়দ এমরান সালে প্রিন্স,আমিনুল হক, আমিরুল ইসলাম খান আলীম, এবিএম মোশাররফ হোসেন, আবদুল মতিন, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, বজলুল করীম চৌধুরী আবেদ, ওবায়দুর রহমান চন্দন, মীর সরফত আলী সপু, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, তাবিথ আউয়াল,কবির আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী,মাইনুল ইসলাম, নজরুল ইসলাম আজাদ,মাহমুদুর রহমান সুমন,খন্দকার আবু আশফাক, বেলাল হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন, শামা ওবায়েদ, ব্যারিস্টার নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম অমিত,এম এ মুহিত,শহীদুল ইসলাম বাবুল, নুরুল ইসলাম নয়ন, হুম্মাম কাদের চৌধুরী,কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, ব্যারিস্টার রুমিন ফারহানা,তানভীর আহমেদ রবিন,সৈয়দ এস এ সিদ্দিক সাজু, নাসের রহমান, মোস্তাফিজুর রহমান বাবুল, নায়াবা ইউসুফ, মাহমুদুর রহমান সুমন, ফারজানা শারমিন পুতুল, ইঞ্জিনিয়ার রনি সারোয়ার চৌধুরী, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, সামির কাদের চৌধুরী, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, আব্দুস সালাম, আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, হায়দার আলী লেলিন, মাহবুবুল হক নান্নু, নুরুল ইসলাম মনি, এসএম জিলানী, রাজীব আহসান প্রমুখ রমজানের শুরু থেকে নিজ নিজ এলাকায় প্রচার চালিয়ে আসছেন। তারা বলেন, ঈদেও তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় ছিল। আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ