মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের আওতাধীন মুগদা থানার ০৬নং ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মুগদা চৌরাস্তায় এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের ১নং সহসভাপতি আরমান হোসেন বাপ্পি, সহসভাপতি আক্তার হোসেন, ১নং যুগ্ম- সম্পাদক আব্দুর রহিম রাজিব, দপ্তর-সম্পাদক মুদাসসিরুল ইসলাম রায়হান, সহদপ্তর সম্পাদক আমান।

কর্মিসভায় সভাপতিত্ব করেন মুগদা থানা ছাত্রদলের আহ্বায়ক জুলফিকার আহমেদ সিয়াম এবং সঞ্চালন করেন মুগদা থানা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান শিকদার।

কর্মিসভা থেকে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানানো হয় এবং আগামী দিনে সাংগঠনিক শৃঙ্খলা মেনে সবাইকে কাজ করার অঙ্গীকার করানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ