মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার নামের টুইটার একাউন্টটি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার নামের টুইটার একাউন্টটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

 

টুইটারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে ভেরিফায়েড অ্যাকাউন্টটি ছিল সেটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন টুইটারে @Sheikh_HasinaBD তে ঢুকলে আর অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না।

এর আগে, টুইটারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকলেও, সেটি তার নয় বলে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, টুইটার অ্যাকাউন্টটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিশিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে৷ কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে৷

শেখ হাসিনার নামে ভ্যারিফায়েড অ্যাকাউন্টটি কে বা কারা পরিচালনা করছে তা এখনও জানা যায়নি৷ দেখা গেছে, অ্যাকাউন্ট ২০২১ সালের জানুয়ারিতে খোলা হলেও এখন পর্যন্ত কোনো টুইট করা হয়নি৷

প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অ্যাকাউন্টটিকে ফলো করছিলেন ২২ জন ব্যবহারকারী। আর অ্যাকাউন্টটি থেকে ফলো করা হচ্ছিলো ১৩৯ জন টুইটার ব্যবহারকারীকে৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ