মুজিবুল হক চুন্নু বললেন সংসদে আমরাই একমাত্র বিরোধী দল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুজিবুল হক চুন্নু বললেন সংসদে আমরাই একমাত্র বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে।
সোমবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চুন্নু।

মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেইটা মেইন জিনিস। চুন্নু বলেন, এই সিদ্ধান্তের জন্য আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই। জিএম কাদের ও আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। মানুষের আশা যে, জাপা আসলেই বিরোধীদল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এইবার। মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা ভূমিকা আগামীতে রাখবো। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করবো।

রওশনের ঘোষণার জাপায় কোনো অস্বস্তি নাই জানিয়ে তিনি বলেন, তারা কেউ দলের কোনো পদ হোল্ড করেন না।

সাধারণ মেম্বারও না। রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনো অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নেই না। কারণ উনি খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে। খুবই দুঃখজনক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ