মুদি দোকানের আড়ালে অবৈধ মালামাল বিক্রি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুদি দোকানের আড়ালে অবৈধ মালামাল বিক্রি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি
ছবি: সংগৃহীত

মুদি দোকানের আড়ালে অবৈধ মালামাল বিক্রি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

নড়াইল শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের মুদি দোকান লক্ষী ভান্ডারে অভিযান চালিয়ে মদ, বিয়ার, ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় দু’জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নড়াইল সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে ছিলেন।

অভিযানের খবর পেয়ে দোকান মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়েছে দোকান কর্মচারী নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাসকে (২১)।

মুদি দোকান লক্ষী ভান্ডারে তল্লাশি চালিয়ে তিনটি হকিস্টিক, পাঁচ বোতল বিদেশি মদ, নয়টি বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশি অস্ত্র এবং ৪০টি চোরাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন লক্ষী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ