মুন্সিগঞ্জে বিএনপি নেতা কামরুজ্জামান রতনসহ ৯ নেতা-কর্মী কারাগারে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুন্সিগঞ্জে বিএনপি নেতা কামরুজ্জামান রতনসহ ৯ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ

 

রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ দলটির ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার, নভেম্বর ৯, ২০২২, দুপুরে আসামিরা মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আমজাদ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ করে জেলা বিএনপি। সেখানে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হামলা হয়। পুলিশের গুলিতে নিহত হন শহিদুল ইসলাম ওরফে শাওন।
ঘটনার পরের দিন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়। মামলা দুটিতে ১ হাজার ৩৬৫ জনকে আসামি করা হয়। মামলাটির প্রধান আসামি করা হয় জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতন।
মামলা দুটির আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে আজ বুধবার কামরুজ্জামান রতনসহ শতাধিক আসামি আত্মসমর্পণ করেন। এ বিষয়ে জজকোর্টের সেরেস্তাদার সাইদুর রহমান বলেন, জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে আইনজীবী জাহাঙ্গীর ঢালী বলেন, উচ্চ আদালতের জামিন শেষে আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। পুলিশের করা মামলায় কামরুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ