মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মো. কামরুজ্জামান রতনের মনোনয়ন প্রত্যাহার করে মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলের একাংশের নেতা-কর্মীরা।
রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সদর, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, একেএম ইরাদত মানু, কমিশনার শহীদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান, সদর ও গজারিয়া উপজেলা বিএনপির নেতারা প্রার্থী প্রত্যাহার করে জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করেছেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।
জনতার আওয়াজ/আ আ