মৃতদের ভোট দেয়া রুখতে কবরস্থানে গিয়ে খুলনা বিএনপি নেতাদের শপথ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৃতদের ভোট দেয়া রুখতে কবরস্থানে গিয়ে খুলনা বিএনপি নেতাদের শপথ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
মৃত ব্যক্তিদের নামে মামলা এবং ভোট প্রদান প্রতিরোধের শপথ করেছে খুলনা বিএনপি নেতাকর্মীরা। বুধবার (৩ জানুয়ারি) বিকালে নগরীর টুটপাড়া কবরস্থানে গিয়ে এসব কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করার শপথ নেন। এর আগে প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু জানান, মানুষ মারা যাওয়ার পর তার সব হিসাবনিকাশ বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার মৃত মানুষদেরও রেহাই দিচ্ছে না। মৃতদের নামে গায়েবি মামলা, তাদের নাম ব্যবহার করে ভোট জালিয়াতির নানা ঘটনার জন্ম দিয়েছে।

এজন্য মৃতদের নাম ব্যবহার করে যারা ভোট জালিয়াতি করবে ওই সব কর্মকর্তা-কর্মচারী, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে পালিয়ে যেতে দেখা মামলার বাদি, সাক্ষী ও তদন্ত কর্মকর্তা এবং মৃত মানুষদের নিয়ে হিংসাত্মক বক্তব্য ও কটূক্তিকারীদের প্রতিহত করার শপথ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আবদুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জাহিদ হোসেন, আলী আক্কাস আলী, শফিকুল ইসলাম শফি, যুবদলের আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, শওগাতুল ইসলাম সগীর, মেহেদী হাসান লিটন, মোঃআজাদ হোসেন, মো: মুরাদ হোসেন, আব্দুল আল মামুন, সাইদুল ইসলাম, নাসিম আহমেদ ইমন, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, খান সাইফুল ইসলাম, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, ফিরোজ খান, মো: ইউসুফ, নাজিম উদ্দিন শামীম ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, আবু সায়েম, মো. আজিজুল, মো. ফারুক, সৈয়দ তানভীর আহমেদ, নোমান শেখ, মো. মানিক, মো. তরিকুল, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ