মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পলায়ন, ঢাকায় সর্বোচ্চ সতর্কতা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পলায়ন, ঢাকায় সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালতের প্রধান ফটকের সামনে থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি বাড়াতে বলা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপি সদরদপ্তর থেকে ঢাকার সব বিভাগের উপ-কমিশনার (ডিসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজনদের যান থামিয়ে তল্লাশি করতে বলা হয়েছে। এরইমধ্যে পলাতক দুই জঙ্গির ছবি সব থানায়ও পাঠানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বলেন, এরইমধ্যে জঙ্গিদের ধরতে চেকপোস্ট বসানো হয়েছে, কিছু জায়গায় চেকপোস্ট বসানোর কার্যক্রম চলছে। ডিএমপি থেকে এরইমধ্যে এধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশীদ বলেন, ঘটনার পরপর আমরা ঢাকা শহরের চেকপোস্ট বসিয়েছি। আমাদের ডিবির প্রত্যেকটা টিম কাজ করছে। আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারবো। জঙ্গিরা বিভিন্ন কৌশল করে কাজ করে। এবার তারা নতুন একটি কৌশল নিয়েছে, স্প্রে মেরে জঙ্গি সংগঠনের সদস্যদের ছিনিয়ে নিয়ে যাওয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ