মৃত্যু যন্ত্রনা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

‘মা’ একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। ‘মা’ যেন সীমার মাঝে অসীম। প্রতিবছরের ন্যায় এবারও মা দিবস এমন একটি সময়ে এসেছে যে সময়ে মায়েদের কান্নার শেষ নেই। মহান আরশের অধিপতির নিকট প্রার্থনা করি, তিনি যেন পৃথিবীর সব মায়ের কান্নাকে থামিয়ে দেন।
মায়ের মৃত্যর ১০ মিনিট আগে আমি পাশে দাঁড়ানো আমার সহ ধর্মিনী উনার মুখে পানি দিলেন একটু একটু খাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কেয়ারার চলে এল আমরা রুম থেকে বের হয়ে গেলাম ২ মিনিট পর কেয়ারার ডাক দিল গিয়ে দেখলাম জুরে জুরে শ্বাস নিচ্ছেন তখনি শেষ বারের মুখে হাত বুলাতেই চোখ খুলে কি যেন বলতে চাইলেন কিন্তু বলতে চাইলেন আর বলা হলো না তখনি কলিমা পড়তে লাগলাম কলিমা শেষ হতেই চোখের সামনে দুনিয়ার মায়া ত্যাগ করে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরপারে।‘
মা ৮ বছর বিছানায় ছিলেন উঠতে বসতে পারতেন না নিজে কিছু খেতে পারতেন না আমি এবং আমার সহ ধর্মিনী নিজ হাতে খাইয়ে দিতাম।আমার বর্তমান বয়স ৬২ বছর মায়ের সামনে গেলে বলতেন বাবা তুমি কিছু খেয়েছ ? তোমার মুখ এত শুকনা কেন ?আমি বলতাম তুমি চিন্তা করনা আমি খেয়েছি।গত ২৬/০৬/২০২৩ বিকাল ৩টা ৩০ মিনিটের পর থেকে এ কথা আর কেউ বলে নাই আর বলবেও না।
এইবারই মা ছাড়া গভীর শোকে পবিত্র ঈদুল আজহা পালন করলাম এবং খুশির দিনে শোকে কাতর হয়ে “মা” কে চির নিদ্রায় সায়িত করলাম।
বিভিন্ন ভাষাভাষীর সন্তানের কাছে ‘মা’ ডাক শব্দটি কতই না আপন। প্রথম দিন থেকে জীবনের শেষ পর্যন্ত সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। মা তাই আমাদের কাছে অতুলনীয়, তিনি অনন্যা। কিন্তু সেই অতুলনীয় মানুষটিকে অনেক সময় তাঁদের সন্তানেরা উপযুক্ত প্রতিদান দিতে ব্যর্থ হয়। তখনো মা আগের মতোই তাঁর সন্তানের জন্য মঙ্গল কামনা করেন।
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের পরম ভালোবাসা কখনো বদলাবার নয়। একজন মা মারা গেলে সেই ভালবাসার অপূর্ণতা রয়েই যায়।একজন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। মায়ের মর্যাদা সীমাহীন মর্যাদা। পৃথিবীর সকল কিছুই বদলাতে পারে। কিন্তু মায়ের ভালোবাসা বদলায় না।মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না।মা হারানোর বেদনা সেটা ভুলবার নয়।পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে শক্তিশালী হয়।
শুনেছি মা আর ছেলের মাঝে অজানা একটা বাঁধন থাকে। যে বাঁধনের কারণে মা তাঁর ছেলের কথা কোনো মাধ্যম ছাড়াই শুনতে পায়। তুমিও কি আমার হৃদয় থেকে বলা কথাগুলো শুনতে পারছ মা?
চীনের পৌরাণিক একটা গল্প আছে। গল্পটা এমন ‘এক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল, তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই আমি! প্রেমিক বলল, কী পরীক্ষা নেবে? সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত। প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো…! প্রেমে অন্ধ ছেলেটি ছুটল মায়ের কাছে! মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে, ভালোবাসার পরীক্ষায় পাস করতে…! পথে হঠাৎ আছড়ে পড়ল ছেলেটি। হাত থেকে ফসকে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটা! ছেলেটি খুঁজে পেয়ে মায়ের হৃৎপিণ্ড হাতে নিল। তখনো ধক ধক করছে মায়ের হৃৎপিণ্ড। হাতে নিতেই তা বলে উঠল, ব্যথা পেলি খোকা?’
‘মা’ তোমাকে খুব মনে পড়ে। বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে যেমনটি করে তিনটি সন্তানকে লালন–পালন করেছ। আল্লাহ আমার মা বাবাকে জান্নাতের সর্বচ্চ মাকাম দান করো আমিন চুম্মা আমিন । মৃত্যু যন্ত্রনা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা।
লেখকঃ আব্দুল আজিজ
সম্পাদক জনতার আওয়াজ ডটকম
জনতার আওয়াজ/আ আ