মৃত ঘোষণার পর ফের জীবিত নবজাতক! - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৃত ঘোষণার পর ফের জীবিত নবজাতক!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

 

চিকিৎসক ‘মৃত’ ঘোষণার পর বাড়ি ফিরে যাওয়ার পথে নবজাতক নড়ে উঠে। এরপর ফের হাসপাতালে এনে শিশুটিকে ভর্তি করেন স্বজনরা। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 

মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ওই শিশুটিকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেয়া হয়। বতর্মানেশিশুটি নবজাতক ওয়ার্ডে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন আছে। 

জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বরমা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনকে গত রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাতে কন্যাসন্তান জন্ম দেন তিনি। পরে নবজাতককে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। এরপর মঙ্গলবার বেলা ১১ টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করে সনদ দেন নিউনেটোলজি বিভাগের সহকারী রেজিষ্ট্রার। 

নবজাতকের বাবা সাইফুল ইসলাম জানান, মৃত্যুর সনদ নিয়ে শিশুসহ আমরা হাসপাতাল ত্যাগ করি। এরপর কিছুদূর যেতেই আমার বাচ্চাটি নড়ে উঠে এবং বড় বড় নিশ্বাস নেয়। পরে আবারও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে এনআইসিইউতে পাঠানো হয়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, নবজাতককে গুরুত্ব সহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ