মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৯, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৯, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ফ্রান্স অধিনায়ক।
শনিবার (১৮ জুলাই) রাতে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন এমবাপ্পে। এরপর আবারও ওলিসে ও এমবাপ্পের যুগলবন্দিতে গোল পায় ফ্রান্স। বায়ার্ন মিউনিখের এই ফুটবলারের বাড়ানো বল পেয়ে ইংল্যান্ড গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২টি। এর ফলে তিনি পেছনে ফেলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিকে। বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১টি।
জনতার আওয়াজ/আ আ