মেসি-রোনালদোর সঙ্গে হাত মিলিয়ে যা বললেন অমিতাভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেসি-রোনালদোর সঙ্গে হাত মিলিয়ে যা বললেন অমিতাভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ

 

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। যার অভিনয়ের জাদুতে মুগ্ধ বিশ্ববাসী। সিনে জগতের বাইরেও বিভিন্ন অঙ্গনের মানুষজনের কাছে সমাদৃত তিনি। তারই ধারাবাহিকতায় গতকাল (১৯ জানুয়ারি) তিনি উদ্বোধন করেন ফুটবলের দুই মহাতারকা মেসি-রোনালদোদের খেলা। সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এ ফুটবল খেলা উদ্বোধন উচ্ছ্বসিত অমিতাভ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছিল পিএসজি ক্লাব। এতে পিএসজির হয়ে খেলেছেন লিওনেল মেসি, নেইমার, এমবাপেরা। অন্যদিকে অল স্টার ফুটবল দলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আমন্ত্রিত অতিথি হিসেবে এ প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন অমিতাভ। তিনি মাঠে নেমে হাত মেলান মেসি, নেইমার, এমবাপে, রোনালদোসহ অন্য খেলোয়াড়দের সঙ্গে। এতে ভীষণ আনন্দিত বিগ-বি। সেই আনন্দ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

নিজের টুইটারে অমিতাভ লিখেছেন, ‘রিয়াদে একটি সন্ধ্যা … কী দারুণ একটি সন্ধ্যা! ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপে, নেমার সবাই একসঙ্গে খেলছেন .. এবং আমি আমন্ত্রিত অতিথি হিসেবে খেলা উদ্বোধনের জন্য .. পিএসজি বনাম রিয়াদ সিজনস। অবিশ্বাস্য!’

এরইমধ্যে খেলা উদ্বোধন ও মেসি,নেইমারদের সঙ্গে হাত মেলানোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তা দেখে ভীষণ আনন্দিত এ তারকার অনুরাগীরা। অমিতাভ নিজেও শেয়ার দিয়েছেন ছবি ও ভিডিওগুলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ