মেহনতি মানুষের চিন্তা করেই অটোরিক্সা চলাচলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী' - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেহনতি মানুষের চিন্তা করেই অটোরিক্সা চলাচলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২১, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২১, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেহনতি মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করেই ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের নির্দেশ দিয়েছেন গণমানুষের নেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর তালতলায় অবস্থিত লায়ন্স অগ্রগতি স্কুলে স্পেশাল বাচ্চা, বৃদ্ধ ও প্যারালাইস্ড রোগীদের হুইল চেয়ারর বিতরণ অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘সোসাইটি ফর এইড প্রোগ্রাম’ (এস.এ.পি)। এ সময় রোগীদের মাঝে হুইল চেয়ার ও গরিব-দুঃখীদের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পাটমন্ত্রী নানক বলেন, ‘সোমবার মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা আসে, ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধ করা হয়েছে। তাই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী কথাটা শুনে অবাক হয়ে গেলেন! তিনি জানতে চান- এর কারণ কী? প্রধানমন্ত্রী তখনিই পরিষ্কার করে বললেন- ওরা যা দিয়ে উপার্জন করে জীবন-জীবিকা চালায় সেই পথ কেন বন্ধ করা হয়েছে? সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অটোরিক্সা চালু করার জন্য এবং চালু হয়ে গেল।’

ঢাকা ১৩ আসনের জনগণের উদ্দেশ্যে স্থানীয় এমপি নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন করে গরিব-দুঃখী মানুষের জন্য কাজ করে আমরাও ঠিক তেমনভাবে মানুষের জন্য কাজ করতে চাই। যেকোন প্রয়োজনে আপনারা আমাদের কাছে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো। চেষ্টা করে যাবো।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ