মোদিকে আম পাঠানোর প্রশ্নের জবাব দিলেন প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোদিকে আম পাঠানোর প্রশ্নের জবাব দিলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠানো নিয়ে সম্প্রতি এক টেলিভিশনে প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আম কি আমরা আগে পাঠাইনি, ইলিশ পাঠাইনি। ভারত সারা জীবন আমার প্রতিবেশী থাকবে। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হোক, উন্নতি হোক, যা-ই থাকুক। আমি তো ভারতকে ফেলতে পারব না, আবার ভারতও আমাকে ফেলতে পারবে না।’

শফিকুল আলম বলেন, ‘ভারত তো নতুন করে একটা দেশকে আমদানি করে আমার পাশে বসাতে পারবে না। আবার আমিও সেই একই কাজ করতে পারব না। আমাদের এই পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা রাখাটা তো সবার জন্যই ভালো। এটা এমন না যে আমি তার সঙ্গে নতুন করে আবার সফট হচ্ছি।’

প্রেস সচিব আরও বলেন, ‘ভারতের সঙ্গে এই সম্পর্কটা তো সব সময় ছিল। কিছুদিন আগে আমাদের অ্যাম্বাসেডর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। অথচ আপনারা জানেন, তিস্তা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসেছে।’

এর আগে, ভারতের প্রধানমন্ত্রীকে আম পাঠানোর পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ