মোবাইল ইন্টারনেট বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলছে। রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।

রবিবার (৪ আগস্ট) এ তথ্য জানা যায়।

টেলিযোগাযোগ সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ