মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাঝে জনপ্রতি ৫টি করে মোট ১ হাজার ৪০০ নারিকেল চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দ্রুব মণ্ডল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ।

চারা বিতরণ কার্যক্রম সম্পর্কে ইউএনও হাবিবুল্লাহ বলেন, উপকূলীয় এ উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫টি করে মোট ১৪শ’ নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। চারা রোপনের ক্ষেত্রে কৃষি অফিস থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ