মোস্তফা মনোয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মেহজাবীনের পোস্ট - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোস্তফা মনোয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মেহজাবীনের পোস্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের পোস্টার বয়কে খ্যাত মোস্তফা মনোয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন ফেসবুকে মোস্তফা মনোয়ারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের একজনকে জন্মদিনের শুভেচ্ছা। একজন সহঅভিনেতা হিসেবে মোস্তফা মনোয়ারের সঙ্গে পর্দায় কাজ করা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ছিল। অভিনয়ে তার যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, সেটি হচ্ছে, আপনি যতই শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন না কেন, আপনি সবসময় একেবারেই ভদ্র ও নম্র থাকেন। এরপর ক্যামেরার সামনে আপনার প্রতিটি উপস্থিত এবং কাজের প্রতি ভালোবাসা আমাকে আলাদাভাবে মুগ্ধ করেছে আমাকে।’

এরপর মোস্তফা মনোয়ারের কাছে প্রত্যাশা রেখে মেহজাবীন লিখেছেন, ‘আশা করি আগামীতে আপনাকে আরও চ্যালেঞ্জিং চরিত্র এবং আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ এনে দেবে। বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের পোস্টার বয়কে জন্মদিনের শুভেচ্ছা।’

মেহজাবীন ও মোস্তফা মনোয়ার একসঙ্গে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন। মাকসুদ হোসেনের পরিচালনায় খুব শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ