মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০) ও ইউসুফ (৪০)।

মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার পাঁচজন, অন্যান্য মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ১ জন, দস্যুতার মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত আসামি ১ জন।

তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ