মৌখিক আলোচনা হয়েছে, অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না : এ্যানী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌখিক আলোচনা হয়েছে, অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না : এ্যানী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না। যেখানে মৌখিক আলোচনা হয়েছে।

রোববার ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারের কার্যালয় থেকে আলোচনার পর বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, আমরা আন্দোলনের মাঠে রয়েছি। আমাদের যে দাবি বা টার্গেট একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই হোক না কেন। নিরপেক্ষ নির্বাচনী আমাদের মুখ্য দাবি। আমরা একটু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেজন্য আমরা একদফা ঘোষণা করেছি। আমরা আশা করব এই সরকার পদত্যাগ করবে সংসদ ভেঙ্গে দেবে, এ সরকারই নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করার একটা ব্যবস্থা করবে।

অনুমতি মিলেছে কিনা এমন প্রশ্নের জবাব হবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা আমাদের কর্মসূচির বিষয়ে অবহিত করেছি। যেখানে একটি টেবিল আলোচনা হয়েছে। সামনাসামনি আলোচনা হচ্ছে, মৌখিকভাবে সৌজন্যতা। সেখানে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতা করবেন। এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না। যেখানে মৌখিক আলোচনা হয়েছে।

মাইকিং থেকে বিরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনারা বলেছেন সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা চালাতে। লিফলেট বিতরণ করতে এখানে কোনো সমস্যা নেই উনারা সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ ও আমিনুল হক।

উল্লেখ্য, ১৮ ও ১৯ জুলাই ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার অনুমতি নিতে ডিএমপিতে যায় বিএনপির এই প্রতিনিধি দল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ