মৌলভীবাজারের ৪ আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারের ৪ আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩১ প্রার্থী।

জেলার চারটি আসনে মৌলভীবাজার-১ আসনে ৭ জন, মৌলভীবাজার-২ আসনে ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৭ জন ও মৌলভীবাজার-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চারটি আসনে এনিয়ে মোট মনোয়নপত্র জমা দিয়েছেন ৩১ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাপ্ত তথ্য জানা গেছে, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতের মওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির শওকতুল ইসলাম শকু, জামায়াতের সাহেদ আলী, ১০ দলীয় জোটের ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন, এম জিমিউর রহমান চৌধুরী ও মো. ফজলুল হক খান।

মৌলভীবাজার-৩ ( সদর-রাজনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির এম নাসের রহমান ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের। এছাড়াও জামায়াতের আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জহর লাল দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ বিলাল ও স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির মো: মুজিবুর রহমান চৌধুরী ও তার ছেলে মুঈদ আশিক চিশতী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. মহসিন মিয়া, জামায়াতের মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ আব্দুর রব, ১০ দলীয় জোটের এনসিপি নেতা প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র জালাল উদ্দিন আহমদ জিপু, বাসদের মো. আবুল হাসান ও জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।

এদিকে মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান মৌলভীবাজার-৩ আসনের সর্বস্তরের মানুষের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

অপরদিকে, মনোনয়নপত্র দাখিল শেষে মৌলভীবাজার-৩ আসনের বিএনপির প্রার্থী এম নাসের রহমান বলেন, যেভাবে সারাদেশ এই নির্বাচনি ট্রেনে উঠেছে, আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করি এই নির্বাচনী ট্রেন তার প্রত্যাশা অনুযায়ী নির্ধারিত স্টেশন ১২ ফেব্রুয়ারিতে গিয়ে তার গন্তব্যে পৌঁছাবে, ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ