ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় বিচারের মুখোমুখি আট স্বাস্থ্যকর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় বিচারের মুখোমুখি আট স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ণ

 

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার তাতে যেন নতুন উপকরণ পাওয়া যাচ্ছে। 

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয় আর্জেন্টিনরা ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার। ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে অবহেলার জন্য আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপর তদন্ত শুরু করে আর্জেন্টিনা প্রশাসন। দেশের আপিল কোর্টের তরফে জানানো হয়, ট্রায়াল শুরু হবে অভিযুক্ত আট জনের।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ম্যারাডোনার। চিকিৎসকদের একাংশের অভিমত, ম্যারাডানার শারীরিক সমস্যা থাকলেও সেগুলো প্রাণঘাতী ছিল না। তাই ম্যারাডোনার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

অপরদিকে, ম্যারাডোনার মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন তার দুই কন্যাও। তারাই বাবার মৃত্যু নিয়ে মামলা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ