মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাতা আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে মৎস্যজীবী দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিগগির আলোচনা করবে সংগঠনটি।

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সংগঠনটির সদস্য সচিব মো. আব্দুর রহিম বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর প্রথমে ‘জেলে দল’ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ছত্র নারায়ণ দাস। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ‘জেলে দলের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়। পরবর্তীতে ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মাহতাবকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মৎস্যজীবী দলের প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়। সেজন্য ২৯ ফেব্রুয়ারিকে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন হিসেবে ধরা হয়।’

তবে ‘লিপ ইয়ার’ (বাংলায় যাকে বলা হয় অধিবর্ষ) না হলে সে বছর ২৮ ফেরুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মৎস্যজীবী দল। যে বছর ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে, সেই বছরটাকেই ‘লিপ ইয়ার’ বলা হয়। প্রতি চার বছর পর পর এই দিনটা আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ