ময়মনসিংহের ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক বন্ধের দাবীতে ফোরলেন মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক বন্ধের দাবীতে ফোরলেন মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ১০:২০ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী এলাকায় স্থানীয় বনবিভাগের প্রস্তাবিত ইকো পার্ক বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে হবিরবাড়ী সোনারবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার হাজারো নারী-পুরুষ জড়ো হয়ে ঝাড়– হাতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

পরে স্থানীয় সিডষ্টোর বাসস্ট্যান্ডে এসে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তাগন পৈতৃক ভিটে মাটি ও বাপ-দাদার কবরস্থান রক্ষায় প্রয়োজনে জীবন বিসর্জন দেয়ার শপথ নেয়।

বক্তাগন বলেন,অন্য দেশের রোহিঙ্গারা এ দেশে স্থান পেলে নিজের ভিটে-মাটি থেকে আমরা কেন উচ্ছেদ হবো। তারা বন বিভাগের এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায়। ঘন্টাব্যাপী অবরোধে ব্যাস্ততম এ ফোরলেন মহাসড়কের দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে স্থানীয় হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু অবরোধস্থলে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত বাতিলের চেষ্ঠা করবেন এ মর্মে আশ^াষ দেন। এতে বিক্ষোভকারীরা তাদের অবরোধ প্রত্যাহার।

এ সময় বিক্ষুব্ধরা জানান সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরো কঠোর কর্মসুচী গ্রহন করা হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ