ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ১:৪৫ পূর্বাহ্ণ

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তারাকান্দায় আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপি চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম,যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, আমিরুল ইসলাম মনি, আব্দুস ছাত্তার ভূইয়া, জেলা উত্তর মৎসজীবিদলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল হক মন্ডল, শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, ইয়াছিন আলী মেম্বার, সাবেক সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক, রাকিব তালুকদার, ডা: আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, যুগ্ম সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ। দোয়া পরিচাল করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামাদলের আহবায়ক মাহবুবুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ