ময়মনসিংহে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলায় জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে পৃথক ৩ টি কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। কর্মী সম্মেলন সমূহ উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২, সকাল ১১ টা ৩০ মিঃ এ নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে মহানগর মহিলাদলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলাদলের সহ সাংগঠনিক সম্পাদক খালেদা আতিক এবং বেলা ১ টায় শিশু একাডেমী চত্বরে দক্ষিণ ও বিকেল ৪ টায় শম্ভুগন্জ বাজারে উত্তর জেলা মহিলাদলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস সভানেত্রীত্ব করেন। কর্মী সম্মেলন সমুহে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ।


বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, অধ্যাপিকা রায়হানা ফারুক, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ, আহমেদ তাইয়েবুর রহমান হিরন,সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন,বিএনপি নেতা হাফেজ আজিজুল হক,ফরিদা ইয়াসমিন পারভীন, খালেদা আতিক, হোসনে আরা নীলু, তানজীন চচৌধুরী লিলি,আতিয়ার ফাইরুজ মলি প্রমুখ। কর্মী সম্মেলন সমুহে জেলার বিভিন্ন উপজেলা, পৌর এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা কর্মী অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ