যত দ্রুত নির্বাচন হবে, সবদিক থেকেই তত ভালো হবে: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
যত দ্রুত সম্ভব নির্বাচনটা যদি করে ফেলা যায়, সবদিক থেকেই ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
দুদু বলেন, আমরা ধৈর্য ধরেছি। যারা ক্ষমতায় বসে আছে তারা একবার বললেন, মাফ করলাম। আবার বললেন, নিশ্চিহ্ন করলাম এসব উল্টাপাল্টা কথার মধ্যে জাতিকে রাখা ঠিক না। কারণ নাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। তার জন্যই যত দ্রুত সম্ভব নির্বাচনটা যদি করে ফেলা যায় সবদিক থেকেই ভালো হবে।
তিনি বলেন, যারা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। যারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদ দূর করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি । এই ১৭ বছর যারা অবজ্ঞা করে, মানে না তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই দাবি তারা করতে পারে না। কেন পারে না? এক মাসের মধ্যেই কি সবকিছু হয়ে গেল। গত ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করতে কতজন গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছে। যারা এটা মানে না তাদের ভিতরে ক্ষমতার দম্ভ কাজ করছে।
দুদু আরও বলেন, ইলিয়াস আলী গুম হলো যারা মানে না, দেশনেত্রী খালেদা জিয়ার উপর যে জুলুম নির্যাতন হলো এটা যারা মানে না। মনে থাকে না। মনে থাকে এক মাসের কথা। বাংলাদেশ এক মাসে হয় নাই। বাংলাদেশ হয়েছে নয় মাসের লড়াইয়ের মাধ্যমে। তেমনি বেশ একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। গত ১৭ বছরের প্রচেষ্টাই হচ্ছে বাংলাদেশকে উলটপালট করে দেওয়া।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ওই পাশের সহযোগিতা নিয়ে যারা আছে তাদেরকে বলব বেশি বাড়াবাড়ি না করাই ভালো। আপনাদের ওলট-পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
জনতার আওয়াজ/আ আ