যত বেশি পারস্পরিক আদান-প্রদান করা যাবে, ইনোভেশন তত বেশি সফল হবে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যত বেশি পারস্পরিক আদান-প্রদান করা যাবে, ইনোভেশন তত বেশি সফল হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যত বেশি পারস্পরিক আদান-প্রদান করা যাবে, ইনোভেশন তত বেশি সফল হবে। ইনোভেশনের সুফল পেতে হলে তা গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বুধবার (৭ মে) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করতে হবে। তিনি সব দফতর ও সংস্থাকে আগামীতে আরও বেশি সংখ্যক ইনোভেটিভ আইডিয়া প্রদান করার জন্য আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, পান্তা ভাতকে পচন থেকে সহজে রোধ করার জন্য পানি দিয়ে ভাত সংরক্ষণ করার আইডিয়া প্রথম নারীদের মাথা থেকেই আসে। এছাড়া লেবু পাতার মাধ্যমে পঁচা মাছ যে খাওয়ার উপযোগী করা যায়, সেই আইডিয়াও প্রথম নারীদের মাথা থেকেই আসে। তাই ইনোভেশন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, মন্ত্রণালয় ও দফতর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে এটুআই এর প্রকল্প পরিচালক রশিদুল মান্নাফ কবীরসহ দপ্তর ও সংস্থার প্রধানগণসহ ইনভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দফতর সংস্থা মোট ৩০টি ইনভেশন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের ১১টি, মৎস্য অধিদফতরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৩টি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২টি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের ১টি এবং মেরিন ফিশারি অ্যাকাডেমির ১টি ইনোভেশন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ