যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৮০ লাখ টাকা টোল আদায় - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

পরিবারের সাথে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন যাত্রীরা। সেইসাথে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ।

আজ শুক্রবার যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

অন্যদিকে ঢাকাগামী লেনে ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা। যমুনা সেতু দিয়ে প্রতি মিনিটে ২৬টি যানবাহন পারাপার হয়েছে। সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ