যশোরে টিএস আইয়ুবের নেতৃত্বে লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যশোরে টিএস আইয়ুবের নেতৃত্বে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরের বাঘারপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

চতুর্থ ধাপের প্রথম দিনে রবিবার (৩১ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার বন্ডবিলা, রায়পুর ও যোহুরপুর ইউনিয়নে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে। গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করতে হবে। ভোটারদের বলব, আপনারা এই নির্বাচনী তামাশার অংশ হবেন না। ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগেও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন টি এস আইয়ুব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ