যশোর-মাগুরা মহাসড়কে বাসচাপায় নিহত ৭ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যশোর-মাগুরা মহাসড়কে বাসচাপায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

যশোর সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাবুল মুন্সির স্ত্রী মাহিমা (৬০), সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন, বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী রাইমা খাতুন (৩০), তার মেয়ে জেবা (৩), সেকেন্দারপুর গ্রামের হেলালের ছেলে হাসান ও হোসাইন এবং অজ্ঞাত পরিচয় ইজিবাইক চালক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবুতলা এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর থেকে মাগুরাগামী একটি বেপোরোয়া গতির লোকাল বাস মাগুরামুখী একটি যাত্রীবোঝাই ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একটি শিশুও রয়েছে।নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটকে অভিযান অব্যহত রয়েছে। ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ