যাত্রাবাড়ীতে গ্যাস সংকট, ঘেরাও হুঁশিয়ারি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাত্রাবাড়ীতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি, তিতাস অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

যাত্রাবাড়ীতে গ্যাস সংকট
 

জনতার আওয়াজ ডেস্ক
যাত্রাবাড়ীতে গ্যাস সংকট, দীর্ঘদিন গ্যাস সংকটে থাকা রাজধানীর যাত্রাবাড়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে গ্যাস–সংকটের সমাধান না হলে বুধবার (৭ মে) রায়েরবাগ তিতাস গ্যাস অফিস ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দেন তারা।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পর ধলপুরে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী বাসিন্দারা বলেন, ১৫ বছর ধরে তারা এই এলাকায় গ্যাস–সংকটে ভুগছেন। গ্যাস সরবরাহ না থাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না, যার ফলে সকালের নাস্তাসহ দিনের খাবার ঠিকমতো হচ্ছে না। শুকনো খাবার ও হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এতে শিক্ষার্থীসহ শিশু ও রোগীদের চরম কষ্ট হচ্ছে।

তারা বলেন, ঝুঁকি নিয়ে বাসাবাড়ির ছাদে, বারান্দায়, কক্ষের ভেতর লাকড়ির চুলায়, আবার কাউকে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। তা ছাড়া এ এলাকার গ্যাস পাইপলাইন দীর্ঘ ২৫-৩০ বছরের পুরোনো। পাইপ লিকেজ থাকায় স্যুয়ারেজের পানি গ্যাস পাইপে প্রবেশ করে। এতে গ্যাস সরবরাহ হতে পারে না।

যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদার বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাইনি। বাসায় রান্না করতে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। অন্যদিকে গ্যাস ব্যবহার না করেও প্রতি মাসে তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য দেন জালাল উদ্দিন, শেখ মিজানুর রহমান, সাঈদ আহমেদ, নজরুল ইসলাম, মামুনুর রশিদ দিপু, সিরাজ উদ্দিন, রোকনুজ্জামান বাবু, এম এ আমিন লিটন, রুহুল আমিন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ধলপুর, গোলাপবাগ, সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার, কাজলা, লিচুবাগান, কাজী দরগা, কাজীপাড়া এলাকার কয়েক শ বাসিন্দা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ