যাদের সঙ্গে বৈঠক হবে দুই মার্কিন কংগ্রেসম্যানের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাদের সঙ্গে বৈঠক হবে দুই মার্কিন কংগ্রেসম্যানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাককোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইস শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই দেশে এলেন দুই কংগ্রেসম্যান।

এ সময় তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আগামীকাল সোমবার তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দূতাবাস পর্যবেক্ষণে যান তারা। এরপর সেখান থেকে সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান। এরপর বিকাল ৪টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে চা-চক্রে বসবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামী বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠকের বিষয়টি এখন চূড়ান্ত হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ