যানজটে স্থবির ঢাকা, তীব্র ভোগান্তিতে যাত্রীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যানজটে স্থবির ঢাকা, তীব্র ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকার একাংশ। সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পরে সেখানে সড়ক অবরোধ করে তাঁর সহকর্মীরা। এ সময় তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়েও অবরোধ করেন। ফলে বনানী, গুলশান, কাকলি, কুড়িল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বনানী বন্ধ থাকায় যানজট ইসিবি চত্বর ও বিমানবন্দর এলাকা পর্যন্ত পৌঁছে গেছে।

জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে ঘটনার পরপরই বনানী ইউটার্ন এলাকা অবরোধ করেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।

খোঁজ নিয়ে যানা গেছে, অবরোধকারীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন।

ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যা ছাড়িয়ে গেছে এয়ারপোর্ট পর্যন্ত।

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় গাড়ি ডাইভারশন করে দিচ্ছি।

কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেওয়া হচ্ছে।

এই সড়ক ব্যবহারকারীদের উদ্দেশে সকালে ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানায়, বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ