যারা এখন বিএনপিকে নিয়ে কথা বলেন, তাদের ১৬ বছরের সংগ্রামে দেখা যায়নি: মামুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা এখন বিএনপিকে নিয়ে কথা বলেন, তাদের ১৬ বছরের সংগ্রামে দেখা যায়নি: মামুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, যারা এখন বিএনপিকে নিয়ে কথা বলেন, তাদের কাউকে ১৬ বছর আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। তাই তাদের মুখে বিএনপিকে নিয়ে কথা বলা মানায় না।

শনিবার (১৯ জুলাই) সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে শহরের তমালতলা মোড়ে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদী গণসঙ্গীতের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৬ বছর বিএনপি স্বৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ২০২৪-এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। দেশের মানুষ এখন ভোট দিয়ে তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসাতে চায়। তাই বর্তমানে দেশের ও জনগণের স্বার্থে মানুষের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে অতি দ্রুত নির্বাচন দরকার।

জামালপুর জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালি রঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ অন্য নেতৃবৃন্দ। পরে জাসাসের শিল্পীরা বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ