যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায়: মুফতি রেজাউল করীম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায়: মুফতি রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে এখন দুই শ্রেণির মানুষ দুই মেরুতে অবস্থান করছে — এক শ্রেণি দেশপ্রেমিক এবং অন্য শ্রেণি ক্ষমতাপ্রেমী। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার কখনও দেশপ্রেমিক ছিল না; তারা ক্ষমতাপ্রেমী এবং এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছে।

মুফতি রেজাউল করীম মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দাবিতে অনুষ্ঠিত ৮ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, “যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন — আপনারা পালাবেন কোথায়? আপনার জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। আর পালানোর কোনো জায়গা নেই।”

তিনি আরও বলেন, দেশের মানুষ বুঝে গেছে তাদের উদ্দেশ্য ভালো নয়। যদি তাদের উদ্দেশ্য সত্যিই ভালো হতো এবং আইনি ভিত্তি নিয়ে তারা একমত হতো, তাহলে গণভোট নিয়ে এতো গড়িমসি হবে না। মুফতি রেজাউল করীম অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে বলেন, “আমরা শান্তিপ্রিয়; বারবার রাস্তায় নামিয়ে আমাদের পোড়ানো ঠিক নয়। এরপরও যদি শুভবুদ্ধি না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

তিনি সতর্ক করে বলেন, পরবর্তীতে তারা দেশের সর্বস্তরের মানুষ নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবে যাতে সরকারকে নির্বাচন-আগে গণভোট দিতে বাধ্য হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ