যারা বিতর্কিত জিনিস সামনে নিয়ে আসছে তারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা বিতর্কিত জিনিস সামনে নিয়ে আসছে তারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে গণতন্ত্র পুনর্নির্মাণের পদক্ষেপ চলছে এর মাঝে যারা এখন বিতর্কিত জিনিস সামনে নিয়ে আসছে। তারা মুক্তিযুদ্ধের ও বিরোধিতা করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজ সারা বাংলাদেশের চলছে এর মাঝখানে কিছু কিছু বিতর্কিত জিনিস যারা উত্থাপন করছে তারা মুক্তিযুদ্ধের সময়ও একই কাজ করেছে।

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ আগস্টের পরে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করেছে একটি রাজনৈতিক দল, তারা আবার পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। কোন টা ঠিক? আগে যে ৩ শত আসনের প্রার্থীতা দিলেন সেটা ঠিক নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন ঠিক? আগে সেটা ঠিক করেন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি বরাবর গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের কাতারে দাঁড়িয়েছে। এই দেশে এমন একটি দল দেখান যে দল ছোট ছোট অনৈতিক কাজের জন্য তিন হাজার এর উপরে নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছে। সেটা একমাত্র বিএনপি করেছে। বিএনপি’র চামড়া তুলে নিবেন নেন, বিএনপি অর্জুন গাছ । অর্জুন গাছের চামড়া তুলে নিলেও সে গাছ মরে না।
যারা ষড়যন্ত্রে মেতেছেন তাদেরও ফল ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম গুম করেছে আওয়ামীলীগ জহির রায়হান কে। সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যাকান্ড করেছে আওয়ামী লীগ সিরাজ শিকদারকে। এদেশে বারবার গণতন্ত্র হত্যা করেছে তারা। সেই আওয়ামী লীগের পতন হয়েছে। এখন নতুন করে দেশ গরার সময় তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে হবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইফতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসন এর উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক,মজিবুর রহমান সরোয়ার সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ