যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হয়। কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি।

এছাড়া তিনি রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রসঙ্গে বলেন, রমজানে দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো।

তিনি বলেছেন, সীমান্তে ভারতীয় আগ্রাসন, আইন যেন কেউ হাতে তুলে না নেয়। খামারিরা গরু উৎপাদন বাড়িয়েছে, ভারত থেকে গরু চোরাচালান অনেক কমে যাবে।

ভিন্ন প্রসঙ্গে তিনি বলেন, সারের সংকট নাই, কিছু কিছু ডিলার শয়তানি করতেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ