যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ: সারাহ কুক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ: সারাহ কুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি জানান, ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত এসব সম্পদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।

সারাহ কুক বলেন, আইনশাসন এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে যুক্তরাজ্য কঠোর অবস্থানে রয়েছে। এ কারণেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে যুক্তরাজ্য ভবিষ্যতেও কাজ অব্যাহত রাখবে। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, প্রতিটি ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা যুক্তরাজ্যের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, অর্থনৈতিক সুশাসন জোরদারে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। গত দেড় থেকে দুই বছর ধরে দুই দেশ এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, আগামী জুনে লন্ডনে অবৈধ অর্থায়ন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের সরকার, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো অবৈধ অর্থপ্রবাহ রোধে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।

সারাহ কুক আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশও অংশ নেবে। তিনি জানান, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েসও বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ