যুক্তরাজ্য নোয়াখালী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য নোয়াখালী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি-জনতার আওয়াজ,
লন্ডন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গত ২৫ শে এপ্রিল ২০২৩ ইং রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের মায়দা ব্যাংকুইট হলে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল হক রাজের সভাপতিত্বে, এবং শহীদুল ইসলাম মামুন, আবুল হোসেন নিজাম ও মিজানুর মিয়া কবিরের যৌথ-পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজহারুল হক আরমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও বিরোদলীয় চীফ হুইপ , নোয়াখালী সেনবাগের পাচবারের সাবেক এমপি জয়নুল আবেদীন ফারুক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধূরী কুদ্দুস, ছাএদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন টিপু, চট্টগ্রাম উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পল, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, গোলাম রব্বানী সোহেল, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দীন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র সহ সাঃসম্পাদক আসাদুজ্জামান আহমদ, সলিসিটর একরামুল মজুমদার ,যুগ্ন সম্পাদক খসরুজ্জামান খসরু ও মিজবাহুরজ্জামান সুহেল, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের আন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারন সম্পাদক আবুল হোসেন, লন্ডন মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবেদ রাজা ,কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতি ও আগামীর নির্বাচন এখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের হাতে। তিনি আরো বলেন, ব্যাংকের রিজার্ভের টাকা আত্মসাৎ করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি করার সুযোগ সরকার আর পাবেনা ।

এ সময় তারা বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করেন এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

সভাই স্বাগত বক্তব্য রাখেন, এনামুল হোসেন অশ্রুর, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য শফিকুল ইসলাম রিবলু, যুক্তরাজ্য যুদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, ইউকে বিএনপি’র সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য বিএনপি’র সদস্য মির্জা নিক্সন, জিয়া পরিষদ ইউকে’র সাঃ সম্পাদক মন্জুর হাসান পল্টু, যুবদল নেতা মোঃ কামরুল হাসান রাকিব, লন্ডন মহানগর বিএনপি নেতা নুর উদ্দীন আহমেদ, রায়পুর সোসাইটি ইউকে’র সাঃ সম্পাদক মোঃ জাকির হোসাইন, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সহ -সভাপতি শরিফুল ইসলাম, আজিম উদ্দিন , যুবদলের নেতা মোশারফ হোসেন ভুঁইয়া, আরাফাত রহমান ককো স্মৃতি কেন্দ্রীয় সদস্য মনির আহমেদ, নোয়াখালী সমিতি ইউকের সদস্য নুরুল আলম শাহজাহান, নাসির উদ্দিন প্রমূখ।

মত বিনিময় সভাই দেশ বিদেশে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সলিসিটর একরামুল মজুমদার , বিএনপির ছাএবিষযক সম্পাদক ইমতিয়াজ তামিম ,প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, প্রবাসী বিষয়ক সম্পাদক আরিফ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য নজরুল ইসলাম , যুক্তরাজ্য মহিলা দলের জয়েন্ট কনভেনার ফেরদৌস রহমান, সদস্য সচিব অন্জনা আলম, নেয়াখালী বিএনপি’র সদস্য শারমিন সুলতানা, জিয়া পরিষদ ইউকে’র সভাপতি প্রফেসর সাইফুল ইসলাম , লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সাধারন সম্পাদক ও সাবেক ছাএনেতা সাইফুল ইসলাম মিরাজ ,যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি সানুর মিয়া, লন্ডন সিটি যুদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আকমল, যুগ্ম সম্পাদক সৈয়দ মামুন আহমদ, মানবাধিকার সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সাধারন সম্পাদক নুরুস সাদিক, কামাল আহমেদ, ফরহাদ আহমদ রাজিদ, মিফতাউর রহমান, আরশাদ আলী, লন্ডন মহানগর যুবদলের সাঃ সম্পাদক মোঃ নিয়ামুল হক মেক্সিম,প্রচার সম্পাদক মাসুদ রানা চৌধুরী, শানুর মিয়া, সেন্ট্রান লন্ডন যুবদলের সভাপতি হাসান আহমেদ, ওয়ালিদুর রহমান, স্বেচ্চাসেবক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়াও যুগ্ম সাধারন সম্পাদক জাহাংগীর আলম শিমু ও ফয়েজ আহমেদ, পুর্তুগাল বিএনপি’র সাঃ সম্পাদক ইউসুফ তালুকদার, সহ সাঃ সম্পাদক সাইফ আহমদ সুইট, যুগ্ন সম্পাদক মনজুরুল হোসাইন জিন্না, পর্তুগাল কাউন্সিলর শাহ আলম কাজল ,নোয়াখালী সমিতি ইউকের সহ-সভাপতি আবুল হোসেন ,বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সেইন্ট অ্যালবাস বিএমপি থেকে সায়েদ চৌধুরী পিকুল, কামিল চৌধুরী, শাহজাহান শাকিল, সফু মিয়া, আলকাছ আলী, মওদুদ আহমেদ, জিয়া আহসান, কবির উদ্দীন, জুনায়েদ বোগদাদী, শাহ আলম কাজল, সাবেদ চৌধুরী পিকুল, কামিল চৌধুরী, শাহজান শাকিল, সফু মিয়া, আক্কাস আলী, আহমেদ নুরুল পাশা, মোঃ মাহমুদুর রহমান রিয়াজ, মোঃ জহুর আল নাঈম, আব্দর রহমান, দিপু হোসেন, মজিবর রহমান ববি, সাবেক ভিপি এবং ছাএদল ও যুবদল এর সভাপতি কচুয়া থানা নুর মোহাম্মদ কচি, ইতালি বিএনপি সহ-সভাপতি শফিকুল ইসলাম তুহিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি বীর মুক্তিযোদ্ধা আহমেদ সাদেক হাওলাদার, পর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারী ফিরোজ জামান ,ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি কামাল হোসেন ,লন্ডন যুবদলে সহ-প্রচার সম্পাদক মাহফুজ আহমেদ ,জাতীয় স্বেচ্চাসেবক দলের সহ-প্রচার সম্পাদক তারেক হাসান,সাইফ উদ্দীন, নোয়াখালী সমিতির প্রচার সম্পাদক মাহবুব রাশেদ ,মকবুল হোসেন, শাহ জামাল, কবি কাওছার মাহমুদ, যুগ্ন আহবায়ক-সোনাইমুড়ী উপজেলা প্রবাসি জাতিয়তাবাদী ফোরাম রফিকুল ইসলাম টিপু, স্বেচ্চাসেবক নেতা আব্দুল কাদের জিলানী, খন্দকার কাওছার জাহান তাছলিমা, কামাল হোসাইন, সহেদুল আলম, সালেহ আহমেদ, মতবুল হেসেন, কবির আহমেদ বাহার, তরিকুল ইসলাম,মাহফুজ আহমেদ, তারেক হাসান, হাবিব ইবনে আজিজ,আওলাদ হোসেন বাবু,হাসানুজাম্মান, শেরওয়ান আলী, আকরামুল হক সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার পরিবারের সুসাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ